
মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে ১৯৯০ সালের এসএসসি ব্যাচের বন্ধু মহলের আয়োজনে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন তামাই কুঠিপাড়া গ্রামে ঢাকা সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলীর বাসভবন জামিলা ভিলার ছাদে খোলা আকাশের নিচে মনোরম পরিবেশে আনন্দভোজ গল্প আড্ডায় ব্যতিক্রমি ঈদ পূর্ণ মিলনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।
বুধবার সন্ধায় ২রা এপ্রিল এই বন্ধু মহলের আয়োজনে যোগাযোগ ব্যবস্থা ও সম্পর্ক ধারাবাহিকতা বজায় রাখতে ১৯৯০ ব্যাচ বন্ধু ফোরাম নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়।
দীর্ঘ ৩৫ বছর পর সকল বন্ধু এক সাথে হয়ে তাদের জীবনে ঘটে যাওয়া দুঃখ কষ্ট আনন্দ অনুভূতিসহ বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে আলোচনায় হাসি খুনসুটিতে মেতে ওঠে সবাই।তাদের ছেলে মেয়ে দেশের বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় তাদের সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
তারা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র রাকিবুল ইসলাম, কুমিল্লা আর্মি মেডিকেল কলেজের ছাত্র মুস্তাকিম মোহাম্মদ আকাশ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্রী খন্দকার জান্নাতুল ফেরদৌস রিয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্স ইঞ্জিনিয়ারের ছাত্র ইমরান নাজির।