কালিহাতীতে বিএনপি নেতা বেনজীর আহমেদ টিটোর ঈদ উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময় – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কালিহাতীতে বিএনপি নেতা বেনজীর আহমেদ টিটোর ঈদ উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময়

  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৩২ Time View

 

 

গৌরাঙ্গ বিশ্বাস

বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এক হাজারের বেশি অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। একইসঙ্গে তিনি স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 

শনিবার (৩০ মার্চ) সকাল ১১টায় কালিহাতী পৌর চত্বরে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেনজীর আহমেদ টিটো নিজ হাতে ঈদ উপহার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, “ঈদ সাম্যের প্রতীক। সব ভেদাভেদ ভুলে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

 

কালিহাতী উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে এবং স্থানীয় বিএনপি মহিলা দল ও শ্রমিক দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, জনগণের সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি হারুন-অর-রশিদ, উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন।

 

শেষে অতিথিরা উপস্থিতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন।

 

গৌরাঙ্গ বিশ্বাস

বিশেষ প্রতিনিধি

০১৭১২৭২০৭৮৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102