কালিয়াকৈর ৩টি জুটের গোডাউনে আগুনে পুড়ে ছাই – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কালিয়াকৈর ৩টি জুটের গোডাউনে আগুনে পুড়ে ছাই

  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১১৫ Time View

 

 

 

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

 

 

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মন্ডলপাড়া এলাকায় তিনটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রথমে রফিকের গোডাউনে আগুন লাগে। পরে দ্রুত ছড়িয়ে পড়ে সুমন মিয়া এবং রশিদের জুটের গোডাউনে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার জানান, আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

 

জুটের গোডাউনের মালিক রফিক জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ থেকে ৭০ লক্ষ টাকার ঝুটের মালামাল পুড়ে গেছে।

 

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনের মালিকরা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102