যুবদল নেতা শামীম হত্যা মামলায় কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর নিকলী) আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত – dainikprothombarta    
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

যুবদল নেতা শামীম হত্যা মামলায় কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর নিকলী) আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৯২ Time View

আজ মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্তকারী করকর্তা তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

মামলার মূল নথি না থাকায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে মূল নথি প্রাপ্তি সাপেক্ষে রিমান্ড ও জামিন শুনানি অনুষ্ঠিত হবে বলে বিচারক আদেশে উল্লেখ করেন।

এর আগে সোমবার মেহেরপুর শহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102