বেদনার দিনটি – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বেদনার দিনটি

  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১২৬ Time View

 

 

মোঃ বেনজির আহমেদ বিশাল (তিনু)

 

কাল করেছে মা জননী

আমার সাথে গল্প,

জানতামনা তো সময় যে তার

আছে বাকি অল্প।

আজ ভোরেতে মা যে আমায়

ডাকলো সোনামণি,

তৃষ্ণায় যে মোর বুক ফেটে যায়

আনরে একটু পানি।

বললাম আমি মা জননী

কষ্ট হচ্ছে তোমার?

নারে মানিক কিছুই হয়নি😊

বুকে আয় সোনা আমার।

কিছুক্ষণেই মায়ের চোখটা

হলো যে লাল টুকটুকে,

মা জননী চিৎকার দিয়ে বলে

কষ্ট হচ্ছে বুকে! 🙂

হঠাৎ করেই নিঝুম ভোরে

মা-র বন্ধ হলো আঁখি,

চারিপাশ হয়ে উঠলো চুপচাপ

স্তম্ভ পশুপাখি।

বললাম আমি মা যে আমার

ছাড়লো দুনিয়া,

পাড়ার মানুষ আসলো ছুটে

এ খবর শুনিয়া।

কাঁদতে কাঁদতে বলি শৈশবে

হারালাম বাবাকে,

স্তব্ধ ভোরে মা জননীও

ছেড়ে গেল আমাকে।

এখন তো আর কেউ ডাকবেনা

সোনামানিক খোকা,

ঘড়টা এখন লাগবে যে

বরই ফাঁকা ফাঁকা।

কেউ বলবেনা চলরে খোকা

বাজারেতে চল,

সৃতিগুলো পড়লে মনে

গড়ে অশ্রুজল।

গরম পানি কবর সবই হলো

হলো বাঁশের বেড়া,

মায়ের শেষ গোসল হলো

বড়ই পাতার গরম জল দ্বারা।

অনেক শুনেছি আমি

অন্যের মৃত্যুর খবর,

কিন্তু আজ নিজেরই খুড়তে হলো

মা জননীর কবর💔।

অন্ধকার ঘড়ে মা জননীকে

রাখলাম নিজের হাতে,

কাঁদছি ভেবে পারলামনা যেতে

মা জননীর সাথে🙂।

মনের বেদনায় আমি যে করি

কবরের পাশে লুটোপুটি,

কোথা যাই ভেবে নাহি পাই

করি শুধু ছুটাছুটি।

সন্ধা শেষে আধার ঘনিয়ে

হয়ে এলো রাত,

কেউ বলেনা কোলে আয় খোকা

খাবি দু-মুঠো ভাত।

এখন হলাম নিঃস্ব যে হায়

একাই এক জাত,

শুধু রইলো দোয়া মা জননী

পাবে গো জান্নাত। ❣️🥀

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102