কালিয়াকৈর বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে পোশাক শ্রমিকের আন্দোলন   – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কালিয়াকৈর বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে পোশাক শ্রমিকের আন্দোলন  

  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪৯ Time View

 

 

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

 

 

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকদের র দাবি এ সময় বহিরাগতদের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে ঘটনাস্থলে ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়।

 

উপজেলার ভান্ডারা এলাকায় দাইয়ু বাংলাদেশ লিমিটেড নামে একটি পোষাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গত দুইদিন যাবত কারখানার ভিতরেই বিক্ষোভ করে আসছিল। তারই ধারবাহিকতায় ঔ শ্রমিকরা আজ সকালে ৮টার দিকে কর্মস্থলে আসার পর একই দাবিতে আবারও বিক্ষোভ শুরু করে।

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষের ইন্ধনে ওই এলাকার বিএনপি নেতা মনির বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালায় । এ সময় ১০ থেকে ১২ জন শ্রমিক গুরুতর আহত হয়। কারখানার ভিতরে পুলিশ প্রসাশন থাকা সত্ত্বেও এই হামলা চালায় বলেও জানান তারা।

 

এক পর্যায়ে হামলার ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এমন খবরের ভিত্তিতে শ্রমিকরা মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় ওই পোশাক কারখানার সামনে থাকা কিছু দোকানপাটও ভাঙচুর করা হয়।

 

পরে সাড়ে দশটার দিকে যৌথবাহিনীর সদস্যরা ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রায় আড়াই ঘন্টাপর ঔসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102