সখীপুরে ট্রাকচাপায় মাহফুজ আহমেদ(১০) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

সখীপুরে ট্রাকচাপায় মাহফুজ আহমেদ(১০) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৬৯ Time View

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,মোঃ আবু বকর সিদ্দিক (অপু)

টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় মাহফুজ আহমেদ (১০) নামের এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙলবার বিকেল উপজেলার বেড়বাড়ী কলাবাগান বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ পাহাড় কাঞ্চনপুর গ্রামের প্রবাসী আরজু মিয়ার ছেলে এবং বেড়বাড়ী বটতলা নূরানী মাদরাসার ছাত্র। লাশ মঙ্গলবার রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার বিকেল ৩ টার দিকে মাদরাসা থেকে বাড়িতে ফেরার পথে কলাবাগান বাজারে রাস্তা পাড়াপাড়ের সময় একটি বালিভর্তি ট্টাক তাকে চাপা দেয়।
পরে গুরুতর আহত মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা দাওয়া করে ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক কৌশলে পালিয়ে যায়।

মাহফুজের মৃত্যুতে তার পরিবার ও প্রতিষ্ঠান, সহপাঠী এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আলতাব হোসেন সড়ক দুর্ঘটনায় মাহফুজ আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102