দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে বকনা গরু বিতরণ – dainikprothombarta    
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে বকনা গরু বিতরণ

  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৬১ Time View

এম. শাহাবুদ্দিন (রাজশাহী):

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে থেকে ১৯০ পরিবারের মধ্যে ক্রমাগত ভাবে দুর্গাপুর উপজেলার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ চলে আসছে।

তারই ধারাবাহিকতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে (১২ মার্চ ২০২৫) বুধবার সকালে দু্র্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ টি পরিবারের মাঝে ১টি করে বকনা (গরু) বিতরন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ জান্নাতুল ফেরদৌস, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রুবিনা খাতুনসহ উপকারভোগী পরিবারের সদস্যগণ।

দুর্গাপুর উপজেলার ঝালুকা, নওপাড়া, জয়নগর ইউনিয়ন ও দুর্গাপুর পৌরসভার নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়। এদিকে, গরু ছাড়াও তারা ঘর তৈরির উপকরণ, ঔষধ এবং খাদ্য দ্রব্য পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102