বেলকুচি পৌরসভার দুই ও তিন নং ওয়ার্ড বিএনপি’র যৌথ উদ্যোগে, ইফতার ও দোয়া মাহফিল – dainikprothombarta    
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

বেলকুচি পৌরসভার দুই ও তিন নং ওয়ার্ড বিএনপি’র যৌথ উদ্যোগে, ইফতার ও দোয়া মাহফিল

  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১১৪ Time View

মঞ্জুরুল ইসলাম

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা দুই ও তিন নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে, ১০ই মার্চ রোজ সোমবার ঐতিহ্যবাহী চালা হাট সংলগ্ন মাদ্রাসা মার্কেটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব  করেন বেলকুচি পৌরসভা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক, জনাব শফিকুল ইসলাম শফি। পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আসমাউল শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক, জনাব আব্দুর রাজ্জাক মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক, নুরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম মনি, পৌর বিএনপি’র সদস্য মিয়া শামীম, মামুন হোসেন বরাত, বিপ্লব সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক, জনাব শামীম সরকার, সিনিয়র যুগ্ন আহবায়ক, কিবরিয়া হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, আগামীদিনের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, আমরা সকল ভেদাভেদ ভুলে যে ঐক্য গড়ে তুলেছি, এটা যেন কেউ ভাঙতে পারেনা সেদিকে প্রত্যেককেই সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেলকুচি এনায়েতপুর চৌখালী বিএনপি’র মনোনীত প্রার্থী জনাব আমিরুল ইসলাম খান আলিম কে বিপুল ভোটে বিজয়ী করব এই আশাবাদ ব্যক্ত করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102