ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির ইফতার মাহফিলে গুণিজনের মিলনমেলা – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির ইফতার মাহফিলে গুণিজনের মিলনমেলা

  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২৫ Time View

মোঃ আব্দুল আলী, দৈনিক প্রথম বার্তা, নাসিরনগর উপজেলা প্রতিনিধি:

ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সমিতির উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নাসিরনগর উপজেলা সমিতি, ঢাকা এর সভাপতি প্রফেসর ড. হাফিজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ শাফিনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলের কার্যক্রম হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলার বরেণ্য ব্যাক্তিবর্গ সহ ঢাকায় বসবাসরত নাসিরনগর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গুণিজন।

যাদের আলোকিত উপস্থিতিতে ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিনত হয়,তাদের মধ্যে অন্যতম অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক উপ-প্রেস সচিব ও দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সাবেক
রাষ্ট্রদূত শফি ইউ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজিবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমদ ফরিদ, সাবেক অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার গাজীউর রহমান, সাবেক সচিব সঞ্জয় ভৌমিক, সৈয়দ শরীফ প্রমুখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ ইফতার ও দোয়া মাহফিলে ঢাকায় বসবাসরত নাসিরনগর উপজেলার ঊর্ধ্বতন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট নাগরিক সহ সকল শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতি মিলন মেলায় পরিনত হয়।দোয়া মাহফিলে নাসিরনগরসহ দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
সবশেষে প্রায় এক হাজার রোজাদার একত্রে বসে ইফতার গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102