বেরোবিতে এমআইএস বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

বেরোবিতে এমআইএস বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩০৬ Time View

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ইফতার ও দোয়া মাহফিলের পাশাপাশি হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে এমআইএস বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ও মুয়াজ্জিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. আশরাফুল আলম, সহকারী অধ্যাপক শামসুল আলম, প্রভাষক মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূঁইয়া, খাদিজা শারমিন অন্তরা ও আফসানা মিমি। এছাড়া, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ও মুয়াজ্জিন।

হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় মসজিদের খতিব রকিবুল ইসলামের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102