রাবি ও ইউনিমেড ইউনিহেলথের মধ্যে গবেষণা সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রাবি ও ইউনিমেড ইউনিহেলথের মধ্যে গবেষণা সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১৩ Time View

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে গবেষণা সহযোগিতা বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাবির প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়।

 

রাবির পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইখতিখারুল আলম মাসুদ এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এম মোসাদ্দেক হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

 

এই সমঝোতার আওতায় রাবির এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর আমিনুল হক, ইউনিমেড ইউনিহেলথের উপ-মহাব্যবস্থাপক মো. আবু জাফর সাদেক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির জ্যেষ্ঠ গবেষক এ এন এম ইফতেখার একত্রে গবেষণা পরিচালনা করবেন। তাদের গবেষণার মূল লক্ষ্য হবে দেশীয়ভাবে উৎপাদিত এলোভেরা এবং আমদানিকৃত এলোভেরার গুণগত মানের তুলনামূলক বিশ্লেষণ করা এবং স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় জৈব প্রযুক্তিগত পরিবর্তনের সুপারিশ প্রদান।

 

বর্তমানে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড যুক্তরাষ্ট্র থেকে উন্নতমানের এলোভেরা কাঁচামাল আমদানি করে নিজেদের ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত করে দেশের বাজারে সরবরাহ করে। নতুন এই গবেষণা ও সমঝোতা স্মারকের মাধ্যমে দেশীয় এলোভেরা উৎপাদনের সম্ভাবনা এবং তা বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

Hlathoaicha Chak

RU Correspondent

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102