রাবিতে চারটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রাবিতে চারটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১৪ Time View

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৬ মার্চ ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা, ভবন ও নীতিমালা পর্যালোচনা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও স্থাপনার নামকরণ ও পুনঃনামকরণে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি হলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং সদস্য-সচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ।

সিনেট ভবনে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে নয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।

আবাসিক হলসমূহের সিট বরাদ্দের নীতিমালা পর্যালোচনায় ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন।

এ ছাড়া, বিভিন্ন স্থাপনা ও ভবনের সংস্কার এবং পূর্ত কাজের প্রাক্কলন পর্যালোচনা করতে সাত সদস্যবিশিষ্ট আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বেও থাকছেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন।

বিশ্ববিদ্যালয়ের ভবন ও স্থাপনার আধুনিকায়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে এসব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
Hlathoaicha Chak
Ru correspondent

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102