ইবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ইবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক

  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১০১ Time View

 

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল হক।

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিকেল ৪ টায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। সদ্য অপসারিত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান উপ-পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) পদে যোগদান করবেন।

প্রজ্ঞাপন সূত্রে বলা হয়, এইচ এম. আলী হাসান-কে তাঁর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে ৫ মার্চ ২০২৫ তারিখ অপরাহ্ন হতে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূলপদ উপ-পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) পদে যোগদান করবেন।

অফিস আদেশে আরও জানানো হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মনজুরুল হক কে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের সকল সুবিধাপ্রাপ্ত হবেন।

নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, প্রথমদিনে আমি জুলাই বিপ্লবে আহত ও শহিদদেরকে স্মরণ করছি। রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয়ায় উপাচার্য স্যারের প্রতি কৃতজ্ঞ। ন্যায় ও নিষ্ঠার সাথে যেন কাজ করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।

মনিরুজ্জামান তুহিন
ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া
মোবাইল:০১৩১০৫০৮৬৪৬
তারিখ:০৫/০৩/২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102