মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮ – dainikprothombarta    
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১০৩ Time View

 

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি

 

হবিগঞ্জের মাধবপুরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে,দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

 

বিস্তারিত জানতে মালি হোসেনের পক্ষের সাথে কথা বললে উনারা জানান,ভূমি লোভী আক্তারের দীর্ঘ দিন যাবৎ আমাদের বসত বাড়ির প্রতি লোভ।

সেই লোভ থেকে তাদের বাড়ির ১৮ শতাংশ জায়গা বিগত জরিপের সময় তার মৃত সৎ মায়ের নামে উঠিয়ে নেয়।

অথচ এসএ রেকর্ডের সময় সমস্ত কাগজাদি অনুযায়ী এই জায়গার মালিক মালি হোসেন ও আমির হোসেনের বাবা ইমাম হোসেন।

তাই মালি হোসেন ও আমির হোসেন কর্তৃক রেকর্ড সংশোধনের জন্য হবিগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা চলমান।

তদুপরি আক্তার হোসেন দীর্ঘদিন যাবৎ মালি হোসেন ও আমির হোসেনকে তাদের বাড়ি জবর দখল করার হুমকি দিয়ে আসছে এবং ৫ টা মিথ্যা মামলায় তাদেরকে আসামি করে। যে মামলাগুলো এখনো চলমান।

 

রোজ মঙ্গলবার, মার্চের ৫ তারিখ, ইফতারের পূর্ব মূহুর্তে যখন মালি হোসেন ও আমির হোসেন ইফতার করতে মসজিদে যায়। ফাকা বাড়ি পেয়ে বাড়িতে থাকা মহিলাদের উপর আক্তার হোসেন (পিতা- মৃত গোলাম হোসেন), তার মা সাহেদা খাতুন ও তার স্ত্রী সাবিনা খাতুন, দেশীয় অস্রসস্ত্র ও লাঠি শুটা নিয়ে দূর্ধর্ষ আক্রমন করে। এতে আমির হোসেনের বড় মেয়ে সুমা আক্তারের মাথা ফেটে রক্তাক্ত ও মারাত্মক জখমের শিকার হয়। এছাড়াও আমির হোসেনের স্ত্রী অনুফা বেগমও মারাত্মকভাবে আহত হয়।

 

ঐদিকে আক্তার হোসেনের সাথে কথা বললে সে জানায়,আমি নিরীহ মানুষ ওরা জোরপূর্বক আমার পুকুর নিয়ে যেতে চায় তাই আমি মামলা করি,আজ মঙ্গলবার পিবিআই আসছিল তদন্ত করতে পিবিআই একদিকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরই আমার পরিবারের উপর অতর্কিত ভাবে হামলা করে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102