দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে আমাদেরকে সতর্ক থাকতে হবে : এম এ শুক্কুর পাটোয়ারী – dainikprothombarta    
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে আমাদেরকে সতর্ক থাকতে হবে : এম এ শুক্কুর পাটোয়ারী

  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১১১ Time View

 

 

তাওহীদ পাটোয়ারী মনির

 

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ শুক্কুর পাটোয়ারী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদায়ের পরও দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য তার নির্দেশমত আমাদের কাজ করতে হবে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার দারিন্দা-রসুলপুরে নারায়ণপুর পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

এম এ শুক্কুর পাটোয়ারী আরও বলেন, তারেক রহমান জাতীয় উন্নতি অগ্রগতির জন্য ৩১ দফা কর্মসুচী ঘোষণা করেছেন। এই কর্মসুচির আলোকে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করতে বিনয়ের সাথে বিএনপির প্রত্যেক নেতা-কর্মীকে মাঠে ময়দানে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীদের বিনয়ী ব্যবহার দিয়ে জনগনের মন জয় করতে হবে। আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আমাকে জানাবেন। অভিযুক্ত নেতাকর্মীর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে। দেশের সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। এসময় তিনি প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য বর্তমান অন্তর্বতীকালীন সরকারকে আহ্বান জানান।

 

ইফতার মাহফিলে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. সোলায়মান মিয়াজীর সভাপ্রধানে এবং নারায়ণপুর পৌর যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফজলুর রহমান প্রধান, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি জিএম খলিলুর রহমান, জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ ঢালী প্রমুখ।

 

 

এসময় আরও বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপি নেতা দিদার হোসেন ফরাজী, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শামীম মিয়াজী, নারায়ণপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জুয়েল হোসাইন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিফাত, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক জহির রহমান।

 

এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102