রাজশাহী দুর্গাপুরে পুকুর খনন রোধে কঠোর উপজেলা প্রশাসন – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রাজশাহী দুর্গাপুরে পুকুর খনন রোধে কঠোর উপজেলা প্রশাসন

  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১২৯ Time View

এম.শাহাবুদ্দিন,

রাজশাহী প্রতিনিধি:

 

জমির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন রোধে কঠোর অবস্থান নিয়েছেন রাজশাহী দুর্গাপুর উপজেলা প্রশাসন। পরিবেশের ভারসাম্য বজায় ও কৃষি জমি রক্ষায় একাধিক অভিযান পরিচালনা করে ইতিমধ্যে অবৈধভাবে পুকুর খনন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

সম্প্রতি, উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে পুকুর খননের প্রবণতা বেড়ে যাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। কৃষকদের অভিযোগের ভিত্তিতে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে জরিমানা ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

একটি চক্র সুযোগ পেলেই বাণিজ্যিক ভাবে মাটি বিক্রির ধুম ফেলে দেয় উপজেলা জুড়ে। তবে ইউএনও সাবরিনা শারমিনের বদন্যতায় পুকুর খনন চক্রের সেই আশায় এবার গুড়েবালি। উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থানকে আরও পোক্ত করেছেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন সম্পূর্ণ বেআইনি। এটি শুধু কৃষি ব্যবস্থার ক্ষতি করে না, বরং ভূগর্ভস্থ পানির স্তরেও নেতিবাচক প্রভাব ফেলে। আমরা এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করবো।

এদিকে, উপজেলা প্রশাসনের এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। কৃষকরা মনে করেন, প্রশাসনের কঠোর পদক্ষেপে আবাদি জমি রক্ষা পাবে এবং কৃষি উৎপাদন ব্যাহত হবে না।

অবৈধভাবে পুকুর খনন রোধ ও বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি বিক্রি চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষক ও কৃষির সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102