মাধবপুরে র‌্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ আটক-৩ – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মাধবপুরে র‌্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ আটক-৩

  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৯৫ Time View

 

মোঃআল আমিন, মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরের শ্যামপুর এলাকা থেকে ৬৯ কেজি গাঁজাসহ ৩ জন কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম ।

 

শনিবার রাত ১১টায় (১লা মার্চ) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল স্বাাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে । গাঁজাসহ আটককৃত মাদক কারবারিরা হল উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুড়া গ্রামের সায়েদ আলীর পুত্র সিফাত আলী(৪২),সুলতানপুর গ্রামের মিয়াব আলীর পুত্র আনোয়ার মিয়া(৩২),মুরাদপুর গ্রামের রবিউল মিয়ার পুত্র আলমগীর মিয়া(২৫)। এ বিষয়ে আটকদের বিরুদ্ধে মাধবপুর থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান,সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102