মিম পরিবার নিয়ে ইফতার করলেন – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

মিম পরিবার নিয়ে ইফতার করলেন

  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৬৭ Time View

 

 

বিনোদন ডেস্ক

শোবিজ তারকা বিদ্যা সিনহা মিম ভিন্ন ধর্মের অনুসারী হয়েও রমজানের সময় তার প্রিয়জনদের নিয়ে ইফতার করেন। এ ছবি তিনি তার ফেসবুকে শেয়ারও করেন। চলতি রমজানেও এর ব্যতিক্রম ঘটেনি।

আজ (২ মার্চ) প্রথম রমজানের দিন মিম তার প্রিয়জনদের নিয়ে ইফতার করেছেন। ঘরোয়া পরিবেশে খাবারের টেবিলে ইফতার আয়োজনের একটি ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন এ অভিনেত্রী। এর ক্যাপশনে লিখেছেন, ‘এই বরকতময় রমজানের প্রথম ইফতার আমার প্রিয়জনদের সাথে শেয়ার করলাম। একতা, আশীর্বাদ এবং সুন্দর মুহূর্তগুলোর জন্য সবার কাছে কৃতজ্ঞ।’

ব্যক্তিগত জীবনে সনাতন ধর্মের অনুসারী বিদ্যা সিনহা মিম। কিন্তু প্রতিবছরই তিনি ঈদ উদযাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন। এরই ধারাবাহিকতায় মিম এবারের পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী বিদ্যা সিনমা মিম তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘রামাদান মুবারাক’। পাশে নতুন চাঁদের ইমোজি দিয়েছেন। পাশাপাশি তার একটি ছবিও পোস্ট করেছেন

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ঈদুল আজহার সময় তাকে কাজে সহায়তাকীদের জন্য কোরবানিও দেন। এতে রীতিমতো মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ করেন মিমের ভক্ত-অনুরাগীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102