ভাতিজিকে চাকুরী পরীক্ষায় নেয়ার পথে বাস চাপায় চাচা ও ভাতিজি দুজনের মৃত্যু – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ভাতিজিকে চাকুরী পরীক্ষায় নেয়ার পথে বাস চাপায় চাচা ও ভাতিজি দুজনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৮ Time View
Oplus_131072

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চাকুরীর পরীক্ষায় নিয়ে যাবার পথে বাস চাপায় চাচা ও ভাতিজির মৃত্যু হয়েছে।

শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী স্বর্নামতি ব্রীজের পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাচা রমজান আলী(৫২) কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটোয়ারীটারী গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং ভাতিজি একই গ্রামের খোরশেদ আলীর মেয়ে খাদিজা তুল কোবরা(২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদে চাকুরীর পরীক্ষায় অংশ নিতে চাচা রমজান আলীর সাথে মোটর সাইকেলে লালমনিরহাট যাচ্ছিলেন পরীক্ষার্থী খাদিজা তুল কোবরা। স্বর্নামতি ব্রীজের পশ্চিম পাড়ে পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী গামি নাভিলা পরিবহনের (ঢাকা মেঃ ব-১২-৩১০৮) একটি যাত্রীবাহি বাসের সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চাচা রমজান আলী নিহত হন। গুরুতর আহত হন মোটর সাইকেলে থাকা ভাতিজা খাদিজা তুল কোবরা।

স্থানীয়রা ছুটে এসে আহত খাদিজা তুল কোবরাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হলেও চালককে পাওয়া যায়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102