বেরোবির আহত শিক্ষার্থীদের তালিকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বেরোবির আহত শিক্ষার্থীদের তালিকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর

  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০২ Time View

 

 

বেরোবি প্রতিনিধি : মাসরিকুল হাসান সোহেল

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ফরম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে বেরোবির ৩৬জন আহত শিক্ষার্থীর আর্থিক সহয়তা ফরম হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় উপাচার্য বলেন, শহীদ আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করে। এই আন্দোলনে অংশ নিয়ে অনেক শিক্ষার্থী শারীরিকভাবে আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য গুরুত্ব সহকারে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি। আর্থিক সহয়তা ফরম গ্রহণের সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের মতো যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে সর্বোচ্চ সংখ্যক আহতদের ফরম জমা পড়েছে। বেরোবির আহত শিক্ষার্থীদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করা হয়। এসময় বেরোবিতে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানে আহত শিক্ষার্থীদের তালিকা, সুচিকিৎসা, আর্থিক সহযোগিতা কমিটির সদস্য সচিব মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাঃ এ. এম. শাহরিয়ার, ছাত্র প্রতিনিধি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ সোহাগ আলীসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102