সরকারি সুন্দরবন আদর্শ কলেজ খুলনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার চেয়ে ছাত্রদলের স্মারকলিপি প্রদান – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সরকারি সুন্দরবন আদর্শ কলেজ খুলনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার চেয়ে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

মিলন হোসেন
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৩ Time View

খুলনা প্রতিনিধিঃ-

ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে “March for Justice” এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান করেন খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের আহবায়ক পারভেজ আহমেদ এবং সদস্য সচিব ইসমাইল হোসেন নেতৃত্বে সরকারি সুন্দরবন আদর্শ কলেজ এর অধ্যক্ষঃ প্রফেসর মো: আবু তাহের আনিসুর রহমান হাতে স্মারকলিপি তুলে দেন কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা। স্মারকলিপি দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক নয়ন, সদস্য মিলন, রিফাত, এছাড়া শাওন, আবির, আজরাফ, মারুফ, রাফসান প্রমুখ। কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102