লালমনিরহাটে বিয়ে করে নববধূকে নিয়ে বাড়ি ফেরা হলো না বরের, মাঝপথেই স্ট্রোক করে বরের মৃত্যু – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালমনিরহাটে বিয়ে করে নববধূকে নিয়ে বাড়ি ফেরা হলো না বরের, মাঝপথেই স্ট্রোক করে বরের মৃত্যু

মোঃ হানিফ মিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩২ Time View

লালমনিরহাট প্রতিনিধি:-

লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ি ফেরা হলো না জাহিদুল ইসলাম (২২) নামে এক নব বিবাহিত যুবকের। নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে স্ট্রোক করে মাঝপথেই তার মৃত্যু হয়।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে নব বিবাহিত বর জাহিদুল ইসলাম তার শ্বশুরবাড়ি কালীগঞ্জের চৌধূরীরহাট থেকে তার নব বিবাহিত স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি কাকিনা আসার পথে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়িতে বিয়ের অনুষ্ঠানিকতা শেষ করে আত্নীয় স্বজনসহ কনের বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয়। সন্ধ্যায় বর যাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে যায়। বিয়ে পড়ানো শেষে নববধূ নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পরে। পরে বর যাত্রীরা তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কাকিনা ইউনিয়নের (৫ নং ওয়ার্ড) সদস্য মোঃ শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। বিয়ে করে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে স্ট্রোক করে আজিজুল ইসলামের মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানায়, নব বিবাহিত যুবকের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর পুরো ঘটনা জানা যাবে।

মোঃ হানিফ মিয়া, লালমনিরহাট।
০১৯৩৬৪৬৮০২৬, ৩ ফেব্রুয়ারী ‘২০২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102