ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন কে সফল করার লক্ষ্যে সরাইলে উপজেলা বিএনপির বিশাল গণমিছিল – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন কে সফল করার লক্ষ্যে সরাইলে উপজেলা বিএনপির বিশাল গণমিছিল

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২৫৭ Time View

সরাইল উপজেলা প্রতিনিধি

আগামী পহেলা ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন কে সফল করার লক্ষ্যে গণ মিছিল করেছে সদ্য ঘোষিত সরাইল উপজেলা বিএনপির নেতাকর্মী সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। এ উপলক্ষ্যে ২৯ শে জানুয়ারি বুধবার বিকালে সরাইল সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সরাইল অন্নদা স্কুল খেলার মাঠে জড়ো হয়। পরে অন্নদা স্কুল খেলার মাঠ থেকে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির সভাপতি আনিছুর ইসলাম ঠাকুর ও সাধারন সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপুর সমর্থনে সাংগঠনিক সম্পাদক ডিএম দুলালের তত্ত্বাবধানে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি সরাইল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা। মিছিল শেষে, সরাইল সদর ইউনিয়ন পরিষদ প্রঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাজল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, এতে বিশেষ অতিথির বক্তব্য দেন – বিএনপির সহ-সভাপতি আজমল হোসেন ছোট্রন,বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম মানিক, সহ-সভাপতি অহিদুজ্জামান লস্কর অপু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন মাস্টার, উপজেলা জাসাস এর আহ্বায়ক রিপন ঠাকুর ও সদস্য সচিব সৈয়দ জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালিদ সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, জেলা বিএনপির সভাপতি প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূইয়ার মোটরসাইকেল মার্কা ও সাধারন সম্পাদক প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের হাতি মার্কা কে বিপুল ভোটে বিজয়ী করে আমরা সরাইল উপজেলায় আনন্দ মিছিল করব( ইনশাআল্লাহ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102