চিলমারীতে ৫ কেজি গাঁজা ও ৩শ পিস ইয়াবাসহ যুবক আটক – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

চিলমারীতে ৫ কেজি গাঁজা ও ৩শ পিস ইয়াবাসহ যুবক আটক

  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৩৫৪ Time View

 চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান করে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর একটা পয়তাল্লিশ মিনিটের দিকে চিলমারী উপজেলার রমনা ঘাটে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজিব। গ্রেপ্তার যুবকের নাম শামীম হোসেন (২৩)। তিনি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার পাথরডুবি ইউনিয়নের ময়দান গ্রামের বাসিন্দা আশরাফ আলী ছেলে। পুলিশ জানিয়েছে, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রমনা ঘাটে এলাকায় অভিযান চালিয়ে শামীম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার সাথে থাকা ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আসামিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে৷ চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, গাঁজা ও ইয়াবাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বুধবার (২৯ জানুয়ারি) আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102