নাগরপুরে বিএনপি নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

নাগরপুরে বিএনপি নেতার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ২৫৩ Time View

হোসাইন মৃদুল,স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের নাগরপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, নাগরপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বিএনপি নেতা মোঃ আতিকুর রহমান (আতিক) এর উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) দুপুরে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের দপ্তিয়ার নজির আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকার, সাধারণ সম্পাদক মো: বাবুল আক্তার, যুব দলের সদস্য সচিব মো: রবিউল ইসলাম নবী, ছাত্র দলের সাধারণ সম্পাদক মো: সালিম, শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও  স্থানীয় সুধীজন। বিএনপি নেতা আতিকুর রহমান (আতিক) বলেন, এই শীতে গ্রামাঞ্চলে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাদের কথা চিন্তা করে আজকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সমাজের যারা বিত্তবান আছেন তাদের সকলের উচিত এই মানুষগুলোর পাশে থাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102