পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়েছেন

  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৬৫ Time View

নুরুল আমিন পলাশ:খুলনা

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন। গত মঙ্গলবার খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক সভায় পুলিশ সুপার টি এম মোশারাফ হোসেন শ্রেষ্ঠ ওসি মোঃ সবজেল হোসেনের হাতে সম্মাননা সরুপ পুরস্কৃত করেন।

গত ২০২৪ সালের ডিসেম্বর মাসের মামলা তদন্ত, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখা, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আমাদের থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও পাইকগাছা উপজেলা বাসীর সহযোগিতার ফল।

পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে এ পুরস্কারটি আমাকে অনুপ্রেরণা যোগাবে।
উল্লেখ্য একই সময় সহকারী উপ-পুলিশ পরিদর্শক ক্যাটাগরিতে পাইকগাছা থানার আলতাফ হোসেন বেস্ট অফিসার হিসেবে পরপর ৩ বার পুরস্কার লাভ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102