কয়রায় ১৮মামলার আসামি আসাদুল গ্রেফতার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কয়রায় ১৮মামলার আসামি আসাদুল গ্রেফতার

  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৮৩ Time View

প্রতিনিধিঃ বিএম আলামিন ইসলাম

খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত সুন্দরবনের হরিণ শিকারী চক্রের হোতা ১৮ মামলার আসামী আসাদুল গাজী (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃত আসাদুল গাজী উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের রুহুল আমীন গাজীর ছেলে। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছাড়াও আদালতে এফসিআর (বন আইনে)১৩ টি মামলা এবং কয়রা থানায় বন্যপ্রানী (সংরক্ষন ও নিরাপত্তা) আইনে ৫ টা মামলা আদালতে বিচারাধীন আছে। থানা সুত্রে জানা গেছে, সুন্দরবনের হরিণ শিকারী চক্রের মুল হোতা বহু মামলার আসমী আসাদুল গাজী আংটিহারা এলাকায় অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জের নির্দেশে ১১ জানুয়ারী রাত আনুমানিক ৯ টার দিকে থানার এসআই (নিঃ) মোঃ ওসমান গনি,এএসআই (নিঃ) মোঃ ফরিদুল ইসলাম,এএসআই নিঃ) মোঃ ফরহাদ হোসেন ও কনস্টেবল মোঃ ফজর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আংটিহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, সুন্দবনের হরিণ নিধন চক্রের হোতা আসাদুল গাজীকে গ্রেফতার পূর্বক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102