নাগরপুরে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নাগরপুরে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ২২০ Time View

হোসাইন মৃদুল,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর ত্রাণ তহবিল হতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে শীতার্ত অসহায় দুস্থ মানুষের মধ্যে উষ্ণতা ছড়াতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

০৮ জানুয়ারী বুধবার রাতে দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর ও অন্যান্য এলাকায় ৩০০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্ল্যাহ -আল-মামুন।

এসময় আরও উপস্থিত ছিলেন নাগরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি নেজারত কালেক্টর মো: আল আমিন কবির, দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. ফিরোজ সিদ্দিকী প্রমুখ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আকতারুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে ১০ হাজার কম্বল বরাদ্দ পেয়েছিলাম। ১২ উপজেলায় ৫০০ করে ছয় হাজার বিতরণ করা হয়েছে। বাকিরা চার হাজার হতে দপ্তিয়র ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে ৩০০ টি কম্বল বিতরণ করা হয়েছে।

এছাড়াও শীতবস্ত্র কেনার জন্য সরকারিভাবে ১২ উপজেলায় তিন লাখ টাকা করে মোট ৩৬ লাখ ও পরবর্তীতে আরো ৩২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া ১১টি পৌরসভার মধ্যে প্রথম শ্রেণির জন্য দুই লাখ করে, দ্বিতীয় শ্রেণির জন্য দেড় লাখ করে ও তৃতীয় শ্রেণির জন্য এক লাখ টাকা করে বরাদ্দ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102