কয়রায় গাঁজাসহ ব্যবসায়ী আটক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কয়রায় গাঁজাসহ ব্যবসায়ী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৬৬ Time View

কয়রা(খুলনা)প্রতিনিধি,বিএম আলামিন:

খুলনার কয়রায় ৭০০ গ্রাম গাঁজাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আজ বুধবার বিকেলে উপজেলার আমাদি ইউনিয়নের মসজিদকুড় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক ওই ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার দক্ষিণ শাহজাদপুর গ্রামের মনিরুদ্দিন গাজীর ছেলে আব্দুস সালাম(৪৩)।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়রায় গাঁজা বিক্রয়ের জন্য সাতক্ষীরা থেকে গাঁজা ব্যবসায়ী রওনা দিয়েছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ উপজেলার আমাদী ইউনিয়নের মসজিদকুড় মোড় এলাকায় ওত পেতে থাকে। ওই এলাকায় গাঁজা ব্যবসায়ী পৌছালে তাকে আটক করা হয়।এসময় তার নিকট থেকে ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হক বলেন,আটক আব্দুস সালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102