রায়পুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – dainikprothombarta    
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

রায়পুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ২০৬ Time View

আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরে রায়পুরে শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রায়পুর বাস স্টেশনের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আলোকে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষীপুর -২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় সভাপতিত্বে , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব সফিকুল রহমান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী , সদস্য সচিব সফিকুল ইসলাম আলমাস, যুগ্ম আহ্বায়ক আবদুল জাহের মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এমরান হোসেন, সাবেক ছাত্রনেতা এডভোকেট আকবর হোসেন আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহরিয়ার ফয়সাল, পৌর তাতীদলের আহ্বায়ক বোরহান, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল মেরাজ,ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান হাওলাদার, মেহেদী আইনান, কবির হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিঠুন চন্দ্র দাস, আহমেদ সুজন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান , বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ সোহাগ হোসেন । অনুষ্ঠানে সঞ্চালনা ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম নিশাত।

উপজেলার ১০ টি ইউনিয়ন একটি পৌরসভার থেকে অংশ নেয়া নেতাকর্মীদের নিয়ে র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102