সখীপুরে অবৈধ ভাবে মাটি কাটায় মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সখীপুরে অবৈধ ভাবে মাটি কাটায় মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ Time View

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:মোঃ আবু বকর সিদ্দিক (অপু)

টাঙ্গাইলের সখীপুরে সরকারি সংরক্ষিত ভূমিতে অবৈধ ভাবে মাটি উত্তোলনের অপরাধে এক মাটি ব্যবসায়ী দুই লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দিবাগত রাত ১ টা২০ মিনিটে উপজেলার কালিদাস বল্লা চালা গ্রামে সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা এ আদালত পরিচালনা করেন।

এসময় মাটি ব্যবসায়ী আব্দুর রউফ ও ভেকু মালিক পালিয়ে যাওয়ায় দুই ড্রাইভার শামীম ও রাজিবকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ওই মাটি ব্যবসায়ী উপজেলার প্রতিমা বংকী গ্রামের কুদ্দুস মেম্বারের ছেলে।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারার লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ওই ভেকু মালিক ও মাটি ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।এ সময় বাসাইল আর্মি ক্যাম্প ও সখীপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102