পাইকগাছায় তৃতীয় শ্রেনী ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা: আসামি গ্রেফতার – dainikprothombarta    
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

পাইকগাছায় তৃতীয় শ্রেনী ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা: আসামি গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় তৃতীয় শ্রেনী ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। পূলিশ বৃহষ্পতিবার রাতে আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত চায়েপ আলী গাজীর ছেলে মোঃ রফিকুল ইসলাম গাজী (৫২),গত বৃহঃস্পতিবার বিকাল পাঁচটার দিকে ছাত্রীর বাড়িতে কেহ নাথাকায় ছাত্রীকে চিপস কিনে দেওয়ার কথা বলে কৌশলে তাকে বসতঘরের ভিতরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করে। যার মামলা নম্বর ১৬,তারিখ ২৭ ডিসেম্বর। পুলিশ ওই রাতেই আসামি রফিকুলকে গ্রেফতার করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, তৃতীয় শ্রেনী ছাত্রী ধর্ষণ চেষ্টা অভিযোগে থানায় ৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102