আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠান – dainikprothombarta    
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠান

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ Time View

মোঃ তৌহিদুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

আশাশুনির আনুলিয়ায় বিদেশি ও দেশি খেলোয়াড়ের সমন্বয়ে লাখ টাকার ০৪ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ১২ ডিসেম্বর ২৪ তারিখ বিকালে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে রাজাপুর মধ্যম একসরা যুব সংঘ এর আয়োজনে আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাতক্ষীরা জেলা বিএনপি নেতা রুহুল কুদ্দুস চেয়ারম্যানের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে একসরা ফুটবল ময়দানে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এড সৈয়দ ইফতেখার আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান, জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, আশাশুনি উপজেলা বিএনপির আহ্বায়ক সম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন, জেলা জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ জিল্লুর রহমান।

উদ্বোধনী খেলায় নাইজেরিয়ান ও দেশি খেলোয়াড়ের সমন্বয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হাজিপুর ফুটবল একাদশ বনাম সাতক্ষীরা ঘোনা ফুটবল একাদশ।উদ্বোধনী খেলায় হাজিপুর ফুটবল একাদশ ৩ গোলে জয়ী হয়।

আরো উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, আব্দুল আলীম, রবিউল আউয়াল ছোট, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নুরে আলম সরোয়ার লিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছোট্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব, উপজেলা জাসাসের আহ্বায়ক মির্জা আসাদুজ্জামান, খাজরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহানউদ্দিন বুলু, সদস্য সচিব ইউনুচ আলী, প্রতাপনগর বিএনপির আহ্বায়ক শাহ আলম, শ্রীউলা বিএনপির সদস্য সচিব মফিজুল ইসলাম, ছাত্র নেতা আলামিন সহ বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও এলকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102