লক্ষ্মীপুরের রায়পুর পৌর ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লক্ষ্মীপুরের রায়পুর পৌর ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন 

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৮ Time View

আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর) :

১০ বছর পর রায়পুর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন।রোববার দিবাগত রাতে জেলা বিএনপি’র আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু স্বাক্ষরিত উপজেলার ৫৫ ও পৌরসভার ৪৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেডএম মাজমুল ইসলাম মিঠু এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সফিকুর রহমান ভুইয়া।  অন্যদিকে পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এবিএম জিলানি এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সফিকুল আলম আলমাস।

কমিটি গঠন প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব হাসিবুর রহমান জানিয়েছেন, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করার পাশাপাশি আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, এই কমিটি দলীয় নীতিমালা ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করবে এবং স্থানীয় কর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছেন তৃণমূল নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102