কয়রায় শহীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা  – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কয়রায় শহীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা 

  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৬১ Time View

কয়রা উপজেলা প্রতিনিধি,বিএম আলামিন ইসলাম :

ছাত্র-জনতার গনঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই স্মরণসভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রউফের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন-কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি মো. ইয়াছিন আলী, শিক্ষক মোহসিন আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, আহত ছাত্র আলতাফ মাহমুদ, শাহিন আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলহেরা জামে মসজিদের  ইমাম মাওলানা আয়ুব আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102