বিস্ফোরক মামলায় কয়রার ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলাম গ্রেফতার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বিস্ফোরক মামলায় কয়রার ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলাম গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৪৭ Time View

পাইকগাছা (খুলনা):

খুলনার পাইকগাছায় নাশকতা মামলায় কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল ইসলাম কে ঢাকা এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে পাইকগাছা থানা পুলিশের কাছে প্রেরন করে । পাইকগাছা থানার বিস্ফোরক, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির মামলায় আসামি হিসাবে বৃহষ্পতিবার সকালে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করেছে পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার তদন্তকর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোস্তফা শওকত জানান, ২০২২ সালের ২১ অক্টোবর বিএনপির খুলনা সমাবেশে যোগদানের জন্য রাতে ট্রলারযোগে বিএনপির নেতা কর্মীরা পাইকগাছার আগড়ঘাটা বাজারে জড়ো হতে থাকেন। এ সময় রাত সাড়ে দশটার দিকে সাবেক এমপির নেতৃত্বে ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় চলতি বছরের ২৬ আগষ্ট ফসিয়ার রহমান নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। উক্ত মামলায় কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল ইসলামকে বুধবার রাতে ঢাকা এয়ারপোর্ট ইমেগ্রেশন পুলিশ আটক করে পাইকগাছা থানায় হস্তান্তর করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান গ্রেফতারকৃত চেয়ারম্যানকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102