চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি দাবিতে মানববন্ধন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি দাবিতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও নিরীহ কারাবন্দী বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের মুক্তির দাবিতে লারমনিরহাটে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার।

বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মিশন মোড় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ছাড়াও তাদের পরিবার-পরিজন ও সন্তানরা অংশ নেন।

সাবেক সিপাহী মনির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিপাহী সাইফুল ইসলাম সিপাহী নুরুজ্জামান আহমেদ। বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানায় ইতিহাসের বর্বরোচিত এই নারকীয় হত্যাকাণ্ড দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিল। তৎকালীন খুনি হাসিনা সরকার বিদেশি অপশক্তির সহযোগিতায় ব্যক্তিগত ক্ষমতা হাসিলের উদ্দেশ্যে বিডিআর জওয়ানদের ওপর জেল-জরিমানাসহ চাকরিচ্যুত করে। বিডিআর জওয়ানদের ওপর কলঙ্কের দাগ লাগিয়ে দেয়। যার পরিপ্রেক্ষিতে ১৮ হাজার বিডিআর সদস্য ও তার পরিবার আজও অসহায় মানবেতর জীবনযাপন করছেন। তারা আরও বলেন, পিলখানার ঘটনার পুনঃতদন্ত করে সঠিক বিচার করতে হবে। সেই সঙ্গে যেসব নিরপরাধ জওয়ানরা চাকরি হারিয়েছে তাদের পুনর্বহালের দাবী জানান তারা।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন চাকরিচ্যুতদের চাকরি ফেরত দেওয়ার দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102