কয়রায় বসতবাড়ি জবর দখলের অপচেষ্টা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কয়রায় বসতবাড়ি জবর দখলের অপচেষ্টা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

কয়রা খুলনা প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলায় ৪নং গ্রামের  ৭ নং ওয়ার্ডের  মোঃহাবিবুর রহমান সানা, পিতা মৃত জাবেদ আলী সানা এর পরিবারের বসতবাড়ি জবরদখল করে ঘরবাড়ি স্থাপন করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গত ২৫ (নভেম্বর) সোমবার সকাল ১১ টার সময় কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের  ৪ নং গ্রামে। ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ভুক্তভোগী ৪নং কয়রার কয়রা মৌজার এস এ ৬০২  খতিয়ানে এসএ  ৩৬৪৫ দাগে ‘৩৩ শতক ও এস এ ৩৬৪৩ ও ৩৬৪৪ দাগে ০৬ শতক জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হইয়া উক্ত জমিতে বসতবাড়ি নির্মাণ করিয়া দীর্ঘ দিন যাবত বসবাস করে আসছিল।

হঠাৎ সোমবার বেলা ১১ঃ০০ টার সময় মোঃ আজু  সরদার পিতা মৃত বারিক সরদার ও মোঃ ইছাক আলী সানা পিতা পির আলী সানাসহ ৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হাবিবুর রহমান সানার বসতবাড়িতে হামলা চালিয়ে তার বসতঘর ও ঘেরা বেড়া ভাঙচুর করে তার জায়গা জোরপূর্বক দখল করে ঘরবাড়ি স্থাপন করে।
উক্ত বিষয়টি নিয়ে আজু সরদার কে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে সংযোগ করা সম্ভব হয়নি , এমত অবস্থায় স্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা বলে জানা যায়, উক্ত জমি তার মায়ের ওয়ারেশ সূত্রে সে দাবিদার ।

বিষয়টি ৫ নং কয়রা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘকাল যাবত দন্দ লেগে আছে ও স্থানীয়ভাবে অনেকবার সালিশ মীমাংসা হওয়া শর্তেও তারা কোন সালিশ বিচার মানে না। তবে দখলের বিষয়টি আমার জানা নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102