শরণখোলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৯ নেতাকর্মী বাগেরহাট কারাগারে – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শরণখোলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৯ নেতাকর্মী বাগেরহাট কারাগারে

  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ Time View

জাকারিয়া শাওন,শরণখোলা উপজেলা প্রতিনিধি:

শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ দলের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন বাগেরহাট বিজ্ঞ জুডিসিয়াল মেজিষ্ট্রেট আদালত। একটি মারামারি মামলায় রবিবার তারা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন।

আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে একটি মারামারির ঘটনায় উপজেলার উত্তর সাউথখালী গ্রামের মোঃ এমাদুল হকের পুত্র জামায়াত ইসলামী নেতা মোঃ আবু বকর সিদ্দিক বাদী হয়ে শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ ১৪ জন আওয়ামীলীগের নেতাকর্মীর বিরুদ্ধে গত ১৯ নভেম্বর বাগেরহাট জুডিসিয়াল মেজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য অফিসার ইনচার্জ শরণখোলা থানাকে নির্দেশ দেন।

ঐ মামলায় ৯ জন আসামী রবিবার সকালে বাগেরহাট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি,আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মুন্সি, হেলাল হোসেন তালুকদার, খায়রুল হোসেন শরীফ, শামিম হোসেন, আজমল হোসেন, সোহেল হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102