নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা খ: আব্দুস সালাম এর দাফন সম্পন্ন – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা খ: আব্দুস সালাম এর দাফন সম্পন্ন

  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

হোসাইন মৃদুল,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার আসনের সাবেক এমপি (বাতেন বাহিনীর প্রধান) বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেন এর বড় ভাই রিক্রুটিং ও ব্যবস্থাপনা কর্মকর্তা বাতেন বাহিনী ও কোনড়া উচ্চ বিদ্যালয়ে’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সালাম (৮৭) শনিবার (২৩ নভেম্বর) উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে কোনড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে।

পরে এই বীর মুক্তিযোদ্ধাকে বাদ জোহর উত্তর পাড়া সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.সুজায়েত হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম নাগরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার ব্যারিস্টার কে এম সালমান শামস জিৎ,শাহারিয়ান নাছির জয় সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা ও তাদের আত্মীয়-স্বজন।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , গনমাধ্যম কর্মী হোসাইন মৃদুল, আজিজুল হক বাবু ও অন্যান্য সাংবাদিক বৃন্দ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।তিনি মৃত্যুকালে ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102