শরণখোলায় আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শরণখোলায় আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ Time View

শরণখোলা উপজেলা প্রতিনিধি,জাকারিয়া শাওন:

শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের বিরুদ্ধে থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকেও আসামী করা হয়েছে। মঙ্গলবার রাতে শরণখোলা থানায় এ মামলা করা হয়। ২০২৩ সালের ২৮ অক্টোবর জামায়াত ইসলামী নেতাকর্মীদের মারধর ও ছিনতাইয়ের ঘটনায় বাগেরহাট আদালতে তিনটি মামলা দায়ের করা হলে আদালত স্থানীয় থানাকে মামলাগুলো এফআইআর ভুক্ত করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

মামলার বাদী উপজেলার রাজেশ্বর গ্রামের আবুল হাওলাদার উপজেলা আওয়ামীলীগের ৩২ জনকে আসামী করে বাগেরহাট কোর্টে একটি মামলা করেন। একই ভাবে উপজেলার উত্তর সাউথখালী গ্রামের স্থানীয় জামাত নেতা আবু বকর সিদ্দিক তার উপর নির্যাতনের অভিযোগ তুলে ১৪ জন আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

এ ছাড়া উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা আবুল হাসান মুন্সী আওয়ামীলীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ তুলে একটি মামলা দায়ের করেন। আসামীদের মধ্যে রায়েন্দা সরকারী পাইলট ও আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দু”জন শিক্ষকও রয়েছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, আদালতের নির্দেশক্রমে এ মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102