নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরকার এর দাফন সম্পন্ন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরকার এর দাফন সম্পন্ন

  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৮১ Time View

হোসাইন মৃদুল,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়ন সুইটান গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরকার (৭৮) মঙ্গলবার (১৯ নভেম্বর ) সকাল ৭ ঘটিকায় বার্ধক্য জনিত কারনে তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরে এই বীর মুক্তিযোদ্ধাকে বাদ আছর কোদালিয়া সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান এসময় আরও উপস্থিত ছিলেন  বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা ও তাদের আত্মীয়-স্বজন।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি মৃত্যুকালে ২ ছেলে, স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102