শিক্ষার্থীদের সময়ানুবর্তিতার চর্চার মাধ্যমে জীবন গড়তে হবে: উপাচার্য – dainikprothombarta    
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার

শিক্ষার্থীদের সময়ানুবর্তিতার চর্চার মাধ্যমে জীবন গড়তে হবে: উপাচার্য

  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ Time View

বেরোবি প্রতিনিধি :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, সময়ের যথাযথ মূল্যায়ন এবং অধ্যাবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের সফলতা লাভ করতে হবে।

এজন্য উচ্চশিক্ষা অর্জনের প্রথম থেকেই নবীন শিক্ষার্থীদের সময়ানুবর্তিতার চর্চার মাধ্যমে জীবন গড়ার পরামর্শ প্রদান করেন তিনি। আজ রবিবার (১৭ নভেম্বর, ২০২৪) দুপুরে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবন-৪ এ পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে পৃথক ওরিয়েন্টেশন ক্লাসে এসব কথা বলেন উপাচার্য।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বেরোবি উপাচার্য বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি বিনিমার্ণে তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জ্ঞান চর্চা ও গবেষণার মাধ্যমে বেরোবিকে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করতে তাদের প্রতি আহবান জানান তিনি।

প্রফেসর ড. মোঃ শওকাত আলী জানান, বেরোবিকে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পৃথক ওরিয়েন্টেশন ক্লাসে পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ সিদ্দিকুর রহমানসহ দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102