নাব্যতা সংকট চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নাব্যতা সংকট চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ

  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২০৬ Time View

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে পানির গভীরতা কমে যাওয়ার কারণে তিনদিন ধরে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দেড় শতাধিক পণ্যবাহী গাড়ি ও গাড়ির চালক-হেলপাররা ভোগান্তির স্বীকার হচ্ছেন। তবে বিআইডব্লিউটিএ’র ক্লিয়ারেন্স দিলেই এই রুটে আবারো চলাচল শুরু করবে ফেরি বলছেন সংশ্লিষ্টরা।

নাব্যতা সংকটের কারণে গতকাল শুকবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ফেরি কর্তৃপক্ষ।

ফেরি বন্ধ থাকায় গত তিনদিনে চিলমারী ফেরিঘাট এলাকার সড়কে প্রায় দেড় শতাধিক পণ্যবাহী গাড়ি অপেক্ষায় রয়েছে। এই পথে প্রতিদিন ৩০ থেকে ৫০ টি পণ্যবাহী পরিবহন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে বলে জানা গেছে।

ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে নদীখননের কাজ শুরু হয়েছে জানিয়ে ড্রেজিংয়ের (খনন) দ্বায়িত্বে থাকা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ৬ ফিট রয়েছে। এখন এই জায়গা গুলোতে খনন করে অন্তত ৭ ফিট গভীরতা করলে ফেরি চলবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ’র ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, নাব্যতা সংকটের কারণে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এখন ব্রহ্মপুত্র নদে ড্রেজিং কাজ শেষ হলে এবং বিআইডব্লিউটিএ ক্লিয়ারেন্স দিলেই আবারো এই রুটে ফেরি চলাচল করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102