এপিপি নিযুক্ত হওয়ায় এডভোকেট মীর সিরাজ আলীসহ ৩ জনকে ক্রেষ্ট প্রদান – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

এপিপি নিযুক্ত হওয়ায় এডভোকেট মীর সিরাজ আলীসহ ৩ জনকে ক্রেষ্ট প্রদান

  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

এম ফজলুর রহমান খালেদ,( হবিগঞ্জ জেলা প্রতিনিধি):

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী ও উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী হবিগঞ্জ জজ কোর্টের এপিপি নিযুক্ত হওয়ার মিরাশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক উপজেলা ছাত্রদলের সদস্য এস এম ফরিদ আহমদ জুয়েল এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

এ ছাড়া ও চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদার নব নিযুক্ত সভাপতি হওয়ায় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ৯ নভেম্বর শনিবার নালমুখ বাজারের ওয়াল্টন শো রুমে উক্ত ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিরাশী বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবু তাহের লীল মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক জাকারিয়া তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির উপদেষ্টা বিআরডিবির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ফটিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী,উপজেলা যুব দলের আহবায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মতিন সর্দার, আব্দুল মনাফ মেম্বার,ইউনিয়ন বিএনপি নেতা আফরোজ লস্কর, আব্দুল কাদির মেম্বার। যুবদল নেতা মর্তুজ আলী সর্দার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক তালুকদার,উস্তার মিয়া, সাজ্জাদুল ইসলাম তালুকদার রবিন, তাজুল মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102