লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জে মোটরসাইকেল আরোহী হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন জিহাদ বাবু (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে জেলার কালীগঞ্জ
উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। তিনি ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সারাদিন কাজ শেষে রংপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন আওয়ামী লীগ নেতা ফিরোজ হোসেন জিহাদ বাবু। এ সময় কালভৈরব বাজারের তেঁতুলতলা ব্রিজে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছটকে পড়ে আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102