কয়রা উপজেলা যুবদলের সভাপতির নামে ঘের দখলের অভিযোগে মামলা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কয়রা উপজেলা যুবদলের সভাপতির নামে ঘের দখলের অভিযোগে মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৭৯ Time View

খুলনা ব্যুরো:

খুলনার কয়রা উপজেলা যুবদলের সভাপতি শরিফুল ইসলাম সহ ১২ জনের নামে মাছের ঘের দখলের অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার (৩ নভেম্বর) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে মামলাটি করেছেন ঘের মালিক মিজানুর রহমান। মামলাটি আমলে নিয়ে কয়রা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দশহালিয়া মৌজায় মামলার বাদীর ২০ বিঘা জমির চিংড়ি মাছের ঘের রয়েছে। গত ৩১ অক্টোবর যুবদলের সভাপতি শরিফুলের নির্দেশে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘেরে প্রবেশ করে। এসময় ঘের মালিকের ছেলে তাদের বাঁধা দিলে তাকে মারধর করে বের করে দেয়া হয়। এছাড়া ঘেরের বাসা ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে ঘেরের প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী মিজানুর রহমান জানিয়েছেন, যুবদলের সভাপতি শরিফুল ইসলাম কয়েকদিন আগে তার কাছে ৭০ হাজার টাকা চায়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি লোকজন নিয়ে ঘের দখল করে নিয়েছেন। এ বিষয়ে পুলিশকে জানানো হলে সেখানেও টাকা দিয়ে মীমাংসা করার কথা বলা হয়। পরে আদালতে মামলা করা হয়েছে।

জানতে চাইলে যুবদলের সভাপতি শরিফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সাথে আমি জড়িত নই কে কারা ঘের দখল করছে এটাও আমি জানি না। মাঝে থানায় এই বিষয়ে বসাবসিতে আমাকে ডাকা হয় তখন আমি জানতে পারি । আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার সুনাম নষ্ট করতে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102