বিএনপির ১০ মহানগর ও জেলা কমিটির দায়িত্বে যারা – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বিএনপির ১০ মহানগর ও জেলা কমিটির দায়িত্বে যারা

  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ Time View

দেশের ১০টি জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৪ নভেম্বর) দলের হাইকমান্ডের নির্দেশে ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটির ঘোষণা করা হয়।

ঘোাষিত কমিটির মধ্যে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হয়েছেন আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান; চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদউল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান; বরিশাল মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া এবং সিলেট মহানগরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন রেজাউল হাসান কয়েছ লোদী ও সেক্রেটারি হয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী।এছাড়া ৬টি জেলায় আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে। এরমধ্যে মৌলভীবাজার জেলায় আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ফয়জুর রহমান, সুনামগঞ্জ জেলায় আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, ব্রাহ্মণবাড়িয়ায় আহ্বায়ক অ্যাড. আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ।

অন্যদিকে কুষ্টিয়া জেলায় আহ্বায়ক হয়েছেন কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব হয়েছেন প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার। ময়ময়নসিংহ জেলা দক্ষিণে আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকোনুজ্জামান সরকার রোকন এবং শেরপুর জেলায় আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102