চিলমারী উপজেলা আ. লীগ সভাপতি ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

চিলমারী উপজেলা আ. লীগ সভাপতি ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ Time View

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার থানাহাট বাজারের একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন আটকের বিষয়ে নিশ্চিত করে জানান, কুড়িগ্রাম সদর থানার একটি হত্যা মামলায় অধ্যক্ষ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

জাকির হোসেন উপজেলার থানাহাট ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সবুজপাড়া বাসিন্দা ও গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী । পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। তবে জাকির হোসেন এই মামলার এজাহারভুক্ত আসামি নন বলে জানা গেছে।

ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) কামাল হোসেন আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আশিকুর রহমান আশিক নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যা মামলায় জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102